তালাক
১০/১০. অধ্যায়ঃ
তিন তালাকপ্রাপ্তা নারী কি বাসস্থান ও খোরপোষ পাবে?
সুনানে ইবনে মাজাহ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ بْنِ صُخَيْرٍ الْعَدَوِيِّ قَالَ سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ تَقُولُ إِنَّ زَوْجَهَا طَلَّقَهَا ثَلَاثًا فَلَمْ يَجْعَلْ لَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم سُكْنَى وَلَا نَفَقَةً
বর্ণনাকারী ফাতিমা বিনতু কায়স (রাঃ)
(আবু বকর) বলেন, আমি ফাতিমা বিনত কায়স (রাঃ)-কে বলতে শুনেছি যে, তার স্বামী তাকে তিন তালাক দিলে রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য বাসস্থান ও ভরণপোষণের নির্দেশ দেননি।
[২০৩৫] ইবনু মাজাহ ২০৩২, ২০৩৩, মুসলিম ১৪৮০, আবী দাউদ ১৯৭৬-১৯৮০,১৯৮২। তাহকীক আলবানীঃ সহীহ।