তালাক

১০/৯. অধ্যায়ঃ

ইদ্দাত পালনরত অবস্থায় নারীরা কি বাইরে যেতে পারে?

সুনানে ইবনে মাজাহ

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ حَدَّثَنَا رَوْحٌ ح و حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ جَمِيعًا عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ طُلِّقَتْ خَالَتِي فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ إِلَيْهِ فَأَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ بَلَى فَجُدِّي نَخْلَكِ فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفًا

বর্ণনাকারী জাবির বিন আবদুল্লাহ (রাঃ)

তিনি বলেন, আমার খালা তালাকপ্রাপ্তা হওয়ার পর তিনি তাঁর খেজুর বাগানে গিয়ে ফল কাটতে চেয়েছিলেন। এক ব্যক্তি তাঁকে এই উদ্দেশ্যে বের হতে কঠোরভাবে নিষেধ করে। তিনি নবী (ﷺ)-এর নিকট আসলে তিনি বলেন, হ্যাঁ তুমি তোমার বাগানের খেজুর সংগ্রহ করো। হয়তো তুমি দান-খয়রাত করবে অথবা অন্য কোনো সৎকাজ করবে।

[২০৩৪] মুসলিম ১৪৮৩, নাসায়ী ৩৫৫০, আবূ দাউদ ২২৯৭, আহমাদ ১৪০৩৫, নাসায়ী ২২৮৮, ইরওয়াহ ২১৩৪, সহীহাহ ৭২৩। তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18