আন্তরিক কর্মাবলী অধ্যায়
৪/২১. অধ্যায়ঃ
আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব
হাদিস সম্ভার
وَعَن ابنِ مَسْعُوْدٍ أنَّ رَجُلاً أصَابَ مِن امْرَأة قُبْلَةً فَأتَى النَّبيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فَأخْبَرَهُ فَأنْزَلَ اللهُ تَعَالَى: وَأَقِمِ الصَّلاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفاً مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَات فَقَالَ الرجل: أَلِي هَذَا يَا رَسُولَ اللهِ ؟ قَالَ لِجَمِيعِ أُمَّتِي كُلِّهِمْ مُتَّفَقٌ عَلَيهِ
বর্ণনাকারী ইবনে মাসউদ (রাঃ)
তিনি বলেন, এক ব্যক্তি এক মহিলাকে চুমা দিয়ে ফেলে। পরে সে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বিষয়টি জানায়। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, “দিনের দু'প্রান্ত সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম ভাগে নামায কায়েম কর। নিশ্চয়ই পুণ্যরাশি পাপরাশিকে মিটিয়ে দেয়।” (সুর হূদ ১১৪) লোকটি জিজ্ঞেস করল, ‘হে আল্লাহর রসূল! এ কি শুধু আমার জন্য?’ তিনি বললেন, “না, এ আমার সকল উম্মতের জন্য।” (বুখারী ৫২৬, মুসলিম ৭১৭৭নং)