জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ

৯৭/২৯. অধ্যায়ঃ

মহান আল্লাহর বাণী: কোন বিষয়ে আমি ইচ্ছে করলে বলি, ‘হয়ে যাও’, ফলে তা হয়ে যায়। (সূরা আন-নাহল ১৬/৪০)

সহিহ বুখারী

أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي حُسَيْنٍ حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ فَقَالَ لَوْ سَأَلْتَنِي هَذِهِ الْقِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللهِ فِيكَ وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللهُ

বর্ণনাকারী ইব্‌নু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) একবার মুসাইলিমার কাছে একটু অবস্থান করলেন। তখন সে তার সঙ্গীদের মধ্যে ছিল। নবী (ﷺ) তাকে লক্ষ্য করে বললেনঃ “তুমি যদি আমার কাছে এ টুকরাটিও চাও, তাহলে আমি তোমাকে তাও দিচ্ছি না। তোমার সম্পর্কে আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তুমি এড়াতে পারবে না। আর যদি তুমি ফিরে যাও, তাহলে আল্লাহ স্বয়ং তোমাকে ধ্বংস করে দেবেন।”

আধুনিক প্রকাশনী- ৬৯৪৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৫৩

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18