জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ

৯৭/২৯. অধ্যায়ঃ

মহান আল্লাহর বাণী: কোন বিষয়ে আমি ইচ্ছে করলে বলি, ‘হয়ে যাও’, ফলে তা হয়ে যায়। (সূরা আন-নাহল ১৬/৪০)

সহিহ বুখারী

الْحُمَيْدِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا ابْنُ جَابِرٍ حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللهِ مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلاَ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ وَهُمْ عَلَى ذَلِكَ فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ سَمِعْتُ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ فَقَالَ مُعَاوِيَةُ هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ وَهُمْ بِالشَّأْمِ

বর্ণনাকারী মু’আবীয়াহ (রাঃ)

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, আমার উম্মত হতে একটি দল সবসময় আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদেরকে মিথ্যুক সাব্যস্ত করতে চাইবে কিংবা বিরোধিতা করবে, তারা এদের কোন ক্ষতি করতে পারবে না। কেয়ামত আসা পর্যন্ত তারা এ অবস্থায় থাকবে।মালিক ইবন ইউখামির (রাঃ) বলেন, আমি মু'আয (রাঃ)-কে বলতে শুনেছি, তাঁরা হবে সিরিয়ার লোক।মু'আবিয়াহ (রাঃ) বলেন, মালিক ইবন ইউখামির (রাঃ) বলেন, তিনি মু'আয (রাঃ)-কে বলতে শুনেছেন, তাঁরা হবে সিরিয়ার।

আধুনিক প্রকাশনী- ৬৯৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৫২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18