হজ্জ
২৫/১৪৬. অধ্যায়ঃ
(মিনা হতে) ফেরার দিন আবতাহ নামক স্থানে আসর সালাত আদায় করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ الْمُتَعَالِ بْنُ طَالِبٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ وَرَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ
বর্ণনাকারী আনাস ইব্নু মালিক (রাঃ)
নবী (ﷺ) যোহর, আসর, মাগরিব, ইশার সালাত আদায়ের পর 'মুহাস্সাব'-এ কিছুক্ষণ শুয়ে থাকেন, পরে সওয়ার হয়ে বাইতুল্লাহর দিকে গেলেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করলেন।
(১৭৫৬) (আঃপ্রঃ ১৬৪০, ইঃফাঃ ১৬৫৮)