হজ্জ

২৫/১৪৬. অধ্যায়ঃ

(মিনা হতে) ফেরার দিন আবতাহ নামক স্থানে আসর সালাত আদায় করা।

সহিহ বুখারী

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبِرْنِي بِشَيْءٍ عَقَلْتَهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ

বর্ণনাকারী ‘আবদুল ‘আযীয ইব্‌নু রুফা’য় (রহঃ)

আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে বললাম, নবী (ﷺ) হতে মনে রেখেছেন এমন কিছু কথা আমাকে বলুন, তারওয়িয়ার দিন নবী (ﷺ) যোহরের সালাত কোথায় আদায় করেছেন? তিনি বললেন, মিনায়। আমি বললাম, প্রত্যাবর্তনের দিন আসরের সালাত কোথায় আদায় করেছেন? তিনি বললেন, 'আবতাহ' নামক স্থানে। (তারপর বললেন) তুমি তাই কর, যেভাবে তোমার শাসকগণ করেন।

(১৬৫৩) (আঃপ্রঃ ১৬৩৯, ইঃফাঃ ১৬৪৭)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18