হজ্জ
২৫/১৩১. অধ্যায়ঃ
জামারার নিকট সওয়ারীতে আরোহিত অবস্থায় ফতোয়া প্রদান করা।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَقَفَ فِي حَجَّةِ الْوَدَاعِ فَجَعَلُوا يَسْأَلُونَهُ فَقَالَ رَجُلٌ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ قَالَ اذْبَحْ وَلاَ حَرَجَ فَجَاءَ آخَرُ فَقَالَ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلاَ حَرَجَ فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ
বর্ণনাকারী আবদুল্লাহ ইব্নু 'আমর (রাঃ)
বিদায় হজ্জের সময় আল্লাহর রাসূল (ﷺ) (সাওয়ারীতে) অবস্থান করছিলেন, তখন সাহাবীগণ তাঁকে জিজ্ঞেস করতে লাগলেনঃ একজন জিজ্ঞেস করলেন, আমি জানতাম না, তাই কুরবানি করার আগেই (মাথা) কামিয়ে ফেলেছি। তিনি ইরশাদ করলেনঃ তুমি কুরবানি করে নাও, কোনো দোষ নেই। অতঃপর অপর একজন এসে বললেন, আমি না জেনে কঙ্কর ছোড়ার পূর্বেই কুরবানি করে ফেলেছি। তিনি ইরশাদ করলেনঃ কঙ্কর ছুড়ে নাও, কোনো দোষ নেই। সেদিন যে কোন কাজ আগে বা পরে করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ করে নাও, কোনো দোষ নেই।
(৮৩) ( আঃপ্রঃ ১৬১৭, ইঃফাঃ ১৬২৪)