হজ্জ
২৫/১৩০. অধ্যায়ঃ
ভুলবশত বা অজ্ঞতার কারণে কেউ যদি সন্ধ্যার পর কঙ্কর মারে অথবা কুরবানির পশু যবহ করার পূর্বে মাথা মুণ্ডন করে ফেলে।
সহিহ বুখারী
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُسْأَلُ يَوْمَ النَّحْرِ بِمِنًى فَيَقُولُ لاَ حَرَجَ فَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ قَالَ اذْبَحْ وَلاَ حَرَجَ وَقَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ فَقَالَ لاَ حَرَجَ
বর্ণনাকারী ইব্নু 'আব্বাস (রাঃ)
নবী (ﷺ)-কে মিনায় কুরবানির দিন (বিভিন্ন বিষয়ে) জিজ্ঞেস করা হত, তখন তিনি বলতেন: কোনো দোষ নেই। তাঁকে এক সাহাবী জিজ্ঞেস করে বললেন, আমি যবেহ (কুরবানি) করার আগেই মাথা কামিয়ে ফেলেছি। তিনি বললেন: যবেহ করে নাও, এতে দোষ নেই।সাহাবী আরও বললেন, আমি সন্ধ্যার পর কঙ্কর মেরেছি। আল্লাহর রাসূল (ﷺ) বললেন: কোনো দোষ নেই।
(৮৪) ( আঃপ্রঃ ১৬১৬, ইঃফাঃ ১৬২৩)