হজ্জ

২৫/১০২. অধ্যায়ঃ

“আর তোমাদের মধ্যে যারা হজ্জ ও উমরা একত্রে একই সঙ্গে পালন করতে চাও, তাহলে যা কিছু সহজলভ্য, তা দিয়ে কুরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুত যারা কুরবানির পশু পাবে না, তারা হজ্জের দিনগুলোর মধ্যে তিনটি সওম পালন করবে এবং সাতটি পালন করবে ফিরে যাবার পর। এভাবে দশটি সিয়াম পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার-পরিজন মাসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না।” (আল-বাকারা : ১৯৬)

সহিহ বুখারী

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ حَدَّثَنَا أَبُو جَمْرَةَ قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍعَنْ الْمُتْعَةِ فَأَمَرَنِي بِهَا وَسَأَلْتُهُ عَنْ الْهَدْيِ فَقَالَ فِيهَا جَزُورٌ أَوْ بَقَرَةٌ أَوْ شَاةٌ أَوْ شِرْكٌ فِي دَمٍ قَالَ وَكَأَنَّ نَاسًا كَرِهُوهَا فَنِمْتُ فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ إِنْسَانًا يُنَادِي حَجٌّ مَبْرُورٌ وَمُتْعَةٌ مُتَقَبَّلَةٌ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَحَدَّثْتُهُ فَقَالَ اللهُ أَكْبَرُ سُنَّةُ أَبِي الْقَاسِمِ قَالَ وَقَالَ آدَمُ وَوَهْبُ بْنُ جَرِيرٍ وَغُنْدَرٌ عَنْ شُعْبَةَ عُمْرَةٌ مُتَقَبَّلَةٌ وَحَجٌّ مَبْرُورٌ

বর্ণনাকারী আবূ জামরাহ (রহঃ)

আমি ইবনু আব্বাস (রাঃ)-কে তামাত্তু হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে তা আদায় করতে আদেশ দিলেন। এরপর আমি তাঁকে কুরবানি সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তামাত্তুর কুরবানি হলো একটি উট, গরু বা ছাগল অথবা এক কুরবানির পশুর মধ্যে শরীকানা এক অংশ। আবু জামরাহ (রহঃ) বলেন, লোকেরা তামাত্তু হজ্জকে যেন অপছন্দ করত। একদা আমি ঘুমালাম, তখন দেখলাম, একটি লোক যেন (আমাকে লক্ষ্য করে) ঘোষণা দিচ্ছে, উত্তম হজ্জ এবং মাকবুল তামাত্তু। এরপর আমি ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে এসে স্বপ্নের কথা বললাম। তিনি আল্লাহু আকবর উচ্চারণ করে বললেন, এটাই তো আবুল কাসিম (ﷺ)-এর সুন্নাত। আদম, ওয়াহাব ইবনু জারীর এবং গুনদার (রহঃ) শু‘বাহ (রহঃ) হতে মাকবুল উমরাহ এবং উত্তম হজ্জ বলে উল্লেখ করেছেন।

(১৫৬৭) (আঃপ্রঃ অনুচ্ছেদ ১০২, ইঃফাঃ ১৫৭৯)

হাদিস নং
১৬৮৮
অধ্যায়
হজ্জ
অধ্যায়
“আর তোমাদের মধ্যে যারা হজ্জ ও উমরা একত্রে একই সঙ্গে পালন করতে চাও, তাহলে যা কিছু সহজলভ্য, তা দিয়ে কুরবানি করাই তার উপর কর্তব্য। বস্তুত যারা কুরবানির পশু পাবে না, তারা হজ্জের দিনগুলোর মধ্যে তিনটি সওম পালন করবে এবং সাতটি পালন করবে ফিরে যাবার পর। এভাবে দশটি সিয়াম পূর্ণ হয়ে যাবে। এ নির্দেশটি তাদের জন্য যাদের পরিবার-পরিজন মাসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না।” (আল-বাকারা : ১৯৬)
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18