হজ্জ

২৫/১০১. অধ্যায়ঃ

কুরবানির দিবসে সকালে জামরায়ে আকাবাতে কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর ও তালবিয়া পাঠ করা এবং চলার পথে কাউকে সওয়ারীতে পেছনে বসানো

সহিহ বুখারী

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِي عَنْ يُونُسَ الأَيْلِيِّ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنْ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى قَالَ فَكِلاَهُمَا قَالاَ لَمْ يَزَلْ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ

বর্ণনাকারী ইব্‌নু ‘আব্বাস (রাঃ)

আরাফা হতে মুজদালিফা আসার পথে নবী (ﷺ)-এর সাওয়ারির পেছনে উসামা (রাঃ) উপবিষ্ট ছিলেন। এরপর মুজদালিফা হতে মিনার পথে তিনি (ﷺ) ফজলকে সাওয়ারির পেছনে বসালেন। ইবন আব্বাস (রাঃ) বলেন, তারা উভয়েই বলেছেন, নবী (ﷺ) জামরায়ে আকাবাতে কঙ্কর না মারা পর্যন্ত অনবরত তালবিয়া পাঠ করছিলেন।

(১৫৪৪) (আঃপ্রঃ ১৫৭২, ইঃফাঃ ১৫৭৮)

হাদিস নং
১৬৮৭
অধ্যায়
হজ্জ
অধ্যায়
কুরবানির দিবসে সকালে জামরায়ে আকাবাতে কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর ও তালবিয়া পাঠ করা এবং চলার পথে কাউকে সওয়ারীতে পেছনে বসানো
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18