সালাত (নামাজ)

২/১১৯. অধ্যায়ঃ

রুকুর সময় হাত না উঠানোর বর্ণনা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ أَخِيهِ، عِيسَى عَنِ الْحَكَمِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَفَعَ يَدَيْهِ حِينَ افْتَتَحَ الصَّلاَةَ ثُمَّ لَمْ يَرْفَعْهُمَا حَتَّى انْصَرَفَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ هَذَا الْحَدِيثُ لَيْسَ بِصَحِيحٍ ‏.‏

বর্ণনাকারী বারাআ ইবনু ‘আযিব (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাকবিরে তাহরিমা বলার সময় তাঁর দুই হাত উঠাতে দেখেছি। অতঃপর সালাত শেষ করা পর্যন্ত তিনি দুই হাত আর উত্তোলন করেননি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ হাদিসটি সহিহ নয়।

দূর্বল।[৭৫১] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। আল্লামা মুনযিরী বলেন, সানাদে মুহাম্মাদ ইবনু ‘আবদুর রাহমান ইবনু আবূ লায়লাহ দূর্বল। হাফিজ ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার স্মরণশক্তি খুবই মন্দ। ইমাম নাসায়ী বলেন, তিনি শক্তিশালী নন। (দেখুন আওনুল মা‘বুদ)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18