সালাত (নামাজ)

২/১১৯. অধ্যায়ঃ

রুকুর সময় হাত না উঠানোর বর্ণনা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ، نَحْوَ حَدِيثِ شَرِيكٍ لَمْ يَقُلْ ثُمَّ لاَ يَعُودُ ‏.‏ قَالَ سُفْيَانُ قَالَ لَنَا بِالْكُوفَةِ بَعْدُ ثُمَّ لاَ يَعُودُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَرَوَى هَذَا الْحَدِيثَ هُشَيْمٌ وَخَالِدٌ وَابْنُ إِدْرِيسَ عَنْ يَزِيدَ لَمْ يَذْكُرُوا ثُمَّ لاَ يَعُودُ ‏.‏

বর্ণনাকারী ইয়াযীদ হতে এ সূত্র

শরীকের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তাতে “তিনি এরপর আর হাত তুলেননি” কথাটির উল্লেখ নেই। সুফিয়ান বলেন, অতঃপর বর্ণনাকারী (ইয়াজীদ) আমাদের নিকট কুফা শহরে “তিনি এরপর আর হাত তুলেননি” কথাটি উল্লেখ করেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, হুশাইম, খালিদ এবং ইবন ইদরিসও হাদীসটি ইয়াজীদ হতে বর্ণনা করেছেন এবং তারা “তিনি এরপর আর হাত তুলেননি” কথাটি উল্লেখ করেননি।

দূর্বল।[৭৫০] হুমাইদী ‘মুসনাদ’ (২/৩১৬) জারীর ইবনু ইয়াযীদ সূত্রে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18