সালাত (নামাজ)
২/৯২. অধ্যায়ঃ
চাটাইয়ের উপর সালাত আদায় করা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ سَعِيدٍ الذَّرَّاعُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَزُورُ أُمَّ سُلَيْمٍ فَتُدْرِكُهُ الصَّلاَةُ أَحْيَانًا فَيُصَلِّي عَلَى بِسَاطٍ لَنَا وَهُوَ حَصِيرٌ نَنْضَحُهُ بِالْمَاءِ .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) মাঝে মাঝে উম্মু সুলাইম (রাঃ)-কে দেখতে যেতেন। সেখানে কখনো সালাতের সময় হয়ে গেলে তিনি আমাদের (খেজুর পাতার তৈরী) মাদুরের উপর সালাত আদায় করে নিতেন। উম্মু সুলাইম (রাঃ) সেটিকে পানি দিয়ে ধুয়ে দিতেন।
সহীহঃ বুখারী ও মুসলিম