সালাত (নামাজ)

২/৯২. অধ্যায়ঃ

চাটাইয়ের উপর সালাত আদায় করা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ ضَخْمٌ - وَكَانَ ضَخْمًا - لاَ أَسْتَطِيعُ أَنْ أُصَلِّيَ مَعَكَ - وَصَنَعَ لَهُ طَعَامًا وَدَعَاهُ إِلَى بَيْتِهِ - فَصَلِّ حَتَّى أَرَاكَ كَيْفَ تُصَلِّي فَأَقْتَدِيَ بِكَ ‏.‏ فَنَضَحُوا لَهُ طَرَفَ حَصِيرٍ كَانَ لَهُمْ فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ‏.‏ قَالَ فُلاَنُ بْنُ الْجَارُودِ لأَنَسِ بْنِ مَالِكٍ أَكَانَ يُصَلِّي الضُّحَى قَالَ لَمْ أَرَهُ صَلَّى إِلاَّ يَوْمَئِذٍ ‏.‏

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

জনৈক আনসারী বললেন, “হে আল্লাহর রাসূল! আমি স্থুলদেহী। সেজন্য আপনার সাথে (জামা’আতে) সালাত আদায়ে আমি সক্ষম নই।” একদা ঐ লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য খানা তৈরী করে তাঁকে তাঁর বাড়িতে যেতে আহবান করল এবং বলল, “হে আল্লাহর রাসূল! এখানে সালাত আদায় করুন। যেন আমি জেনে নিতে পারি, আপনি কিভাবে সালাত আদায় করেন। অতঃপর আমি সেভাবেই আপনার অনুসরণ করব।” অতঃপর লোকেরা তাঁর জন্য একটি বড় চাটাইয়ের একাংশ ধুয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) তাতে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করলেন। ইবনুল জারূদ (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ)-কে বললেন, “রাসূলুল্লাহ (ﷺ) কি চাশতের সালাত আদায় করতেন?” তিনি বললেন, “আমি তাঁকে ঐদিন ছাড়া আর কোনদিন ঐ (সময়) সালাত আদায় করতে দেখিনি!“ সহীহ : বুখারীতে(فَصَلِّ حَتَّى أَرَاكَ كَيْفَ تُصَلِّي فَأَقْتَدِيَ بِكَ) তার কথাটি বাদে।

সহীহঃ বুখারীতে (.........) তার কথাটি বাদে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18