সালাত (নামাজ)

২/৭১. অধ্যায়ঃ

তিনজন মুক্তাদী হলে তারা কিভাবে দাঁড়াবে?

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَتْهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ ‏ "‏ قُومُوا فَلأُصَلِّيَ لَكُمْ ‏"‏ ‏.‏ قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ فَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)

তাঁর নানি মুলাইকা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য তৈরি করা খাবার খাওয়ার জন্য তাঁকে দাওয়াত করলেন। রাসূলুল্লাহ (ﷺ) আহার করার পর বললেনঃ তোমরা দাঁড়াও। আমি তোমাদের নিয়ে সালাত আদায় করব। আনাস (রাঃ) বলেন, আমি উঠলাম এবং দীর্ঘদিন ব্যবহারে কালো হয়ে যাওয়া আমাদের মাদুরটির ওপর পানি ঢেলে তা পরিষ্কার করলাম। রাসূলুল্লাহ (ﷺ) সেটির ওপর দাঁড়ালেন। আমি ও ইয়াতিম (ছোট ভাই) তাঁর পেছনে দাঁড়ালাম। আর বৃদ্ধা নানি আমাদের পেছনে দাঁড়ালেন। তিনি আমাদের নিয়ে দুই রাকাত সালাত আদায় করে চলে গেলেন।

সহীহঃ বুখারী ও মুসলিম

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18