সালাত (নামাজ)

২/৭০. অধ্যায়ঃ

দুই ব্যক্তির একজন তার সঙ্গীর ইমামতি করলে তারা কিরূপে দাঁড়াবে?

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ فَأَخَذَ بِرَأْسِي أَوْ بِذُؤَابَتِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ ‏.

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

ইবনু আব্বাস (রাঃ) এ ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার মাথা অথবা মাথার চুল ধরে তাঁর ডান পাশে এনে আমাকে দাঁড় করান।

হাদীস থেকে শিক্ষাঃ১। নাফল সলাত জামা’আতে আদায় করা জায়িয।২। দু জনে জামা’আত হয়।৩। দুজনের জামা’আতে মুক্তাদী ইমামের ডানদিকে দাঁড়াবে।৪। সলাতরত অবস্থায় ‘আমালে ইয়াসির বা হালকা কাজ করা জায়িয।৫। কেউ ইমামতির নিয়্যাত না করলেও তার সাথে সলাত আদায়ে শামিল হওয়া জায়িয আছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18