সওম (রোজা)

১৪/৩৭. অধ্যায়ঃ

কেউ রমজানের সওম পালন অবস্থায় স্ত্রীসহবাস করলে তার কাফফারা

সুনানে আবু দাউদ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْحَدِيثِ بِمَعْنَاهُ ‏.‏ زَادَ الزُّهْرِيُّ وَإِنَّمَا كَانَ هَذَا رُخْصَةً لَهُ خَاصَّةً فَلَوْ أَنَّ رَجُلاً فَعَلَ ذَلِكَ الْيَوْمَ لَمْ يَكُنْ لَهُ بُدٌّ مِنَ التَّكْفِيرِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ اللَّيْثُ بْنُ سَعْدٍ وَالأَوْزَاعِيُّ وَمَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ وَعِرَاكُ بْنُ مَالِكٍ عَلَى مَعْنَى ابْنِ عُيَيْنَةَ ‏.‏ زَادَ الأَوْزَاعِيُّ وَاسْتَغْفِرِ اللَّهَ ‏.‏

বর্ণনাকারী আয-যুহরী (রহঃ)

এই সানাদে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত। তবে জুহরী আরো বর্ণনা করেন যে, নিজের কাফফারা নিজে ভোগ করা বা তার ওপর কাফফারা ধার্য না করা কেবল ঐ ব্যক্তির জন্যই প্রযোজ্য ছিল। তাই বর্তমানে কোন ব্যক্তি অনুরূপ করলে তাকে অবশ্যই কাফফারা দিতে হবে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, লাইস ইবনু সাদ, আল-আওযাঈ, মানসুর ইবনু মু'তামির ও ইরাক ইবনু মালিক (রহঃ) ইবনু উয়াইনাহ্ বর্ণিত হাদিসের অর্থানুরূপ বর্ণনা করেছেন। তবে আল-আওযাঈর বর্ণনায় রয়েছে: “এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে”।

সহীহ। আর যুহরীর উক্তি মূলের বিপরীত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18