সওম (রোজা)
১৪/৩৭. অধ্যায়ঃ
কেউ রমজানের সওম পালন অবস্থায় স্ত্রীসহবাস করলে তার কাফফারা
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَمُحَمَّدُ بْنُ عِيسَى، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، - قَالَ مُسَدَّدٌ - حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكْتُ . فَقَالَ " مَا شَأْنُكَ " . قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ . قَالَ " فَهَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً " . قَالَ لاَ . قَالَ " فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ " . قَالَ لاَ . قَالَ " فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا " . قَالَ لاَ . قَالَ " اجْلِسْ " . فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهِ تَمْرٌ فَقَالَ " تَصَدَّقْ بِهِ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَفْقَرَ مِنَّا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ ثَنَايَاهُ قَالَ " فَأَطْعِمْهُ إِيَّاهُمْ " . وَقَالَ مُسَدَّدٌ فِي مَوْضِعٍ آخَرَ أَنْيَابُهُ .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বলল, আমি ধ্বংস হয়েছি। তিনি বললেনঃ তোমার কী হয়েছে? সে বলল, আমি সাওম পালন অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি।তিনি জিজ্ঞেস করলেনঃ তোমার কাছে মুক্ত করার মতো কোনো গোলাম আছে কি? সে বলল, না। তিনি আবার জিজ্ঞেস করলেনঃ তুমি কি একটানা দুই মাস সাওম পালন করতে পারবে? সে বলল, না। তিনি জিজ্ঞেস করলেনঃ তোমার ষাটজন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে কি? সে বলল, না।তখন তিনি তাকে বললেনঃ তুমি বসো। এমন সময় একটি ঝুড়িভর্তি খেজুর নবী (ﷺ)-এর নিকট নিয়ে এলে তিনি তাকে বললেনঃ এগুলো সদকা করে দাও। লোকটি বলল, হে আল্লাহর রাসূল! মদিনার দুই পার্শ্বে আমাদের চাইতে অভাবী পরিবার আর নেই।বর্ণনাকারী বলেন, এতে রাসূলুল্লাহ (ﷺ) এমনভাবে হাসলেন যে, তাঁর সামনের দাঁতগুলো প্রকাশ হয়ে পড়ে। তিনি বললেনঃ তাহলে এগুলো তোমার পরিবারের লোকদের খাওয়াও। মুসাদ্দাদের বর্ণনায় রয়েছে তাঁর দাঁতগুলো প্রকাশ পেলো।