সালাত (নামাজ)
২/২১৪. অধ্যায়ঃ
শীতের রাতে জামাআতে উপস্থিত না হওয়া
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَمُطِرْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لِيُصَلِّ مَنْ شَاءَ مِنْكُمْ فِي رَحْلِهِ " .
বর্ণনাকারী জাবির (রাঃ)
এক সফরে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। ওই সময় বৃষ্টি হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমাদের কারও ইচ্ছা হলে নিজ অবস্থানে সালাত আদায় করতে পারে।
সহীহঃ মুসলিম।