সালাত (নামাজ)
২/২১৪. অধ্যায়ঃ
শীতের রাতে জামাআতে উপস্থিত না হওয়া
সুনানে আবু দাউদ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ فِي الْمَدِينَةِ فِي اللَّيْلَةِ الْمَطِيرَةِ وَالْغَدَاةِ الْقَرَّةِ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَى هَذَا الْخَبَرَ يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ عَنِ الْقَاسِمِ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فِيهِ فِي السَّفَرِ .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ) সূত্র
একদা মদীনায় বৃষ্টির রাতে ও শীতের ভোরে রাসূলুল্লাহ (ﷺ)-এর মুয়ায্যিন এরূপ ঘোষণা করেন। মুনকার। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইয়াহিয়া ইবনু সাঈদ আল-আনসারি এ হাদিসটি কাসিম হতে ইবনু উমর (রাঃ) সূত্রে মারফু ভাবে বর্ণনা করেছেন। তাতে সফরের কথা উল্লেখ আছে। সহীহ।
[১০৬৪]- এর সমার্থক বর্ণনা পূর্বের হাদিসগুলোতে গত হয়েছে।