কুরআন তিলাওয়াতের সিজদাসমূহ

৭/১. অধ্যায়ঃ

সিজদাসমূহের অনুচ্ছেদমালা এবং কুরআন তিলাওয়াতের সিজদা সংখ্যা

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ بْنِ الْبَرْقِيِّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، عَنِ الْحَارِثِ بْنِ سَعِيدٍ الْعُتَقِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُنَيْنٍ، - مِنْ بَنِي عَبْدِ كُلاَلٍ - عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلاَثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رُوِيَ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِحْدَى عَشْرَةَ سَجْدَةً وَإِسْنَادُهُ وَاهٍ ‏.‏

বর্ণনাকারী আমর ইবনুল ‘আস (রাঃ

নবী (ﷺ) তাকে কুরআনের মধ্যে পনেরোটি সিজদা পাঠ করিয়েছেন। তন্মধ্যে সূরা মুফাস্‌সালে তিনটি এবং সূরা হজ্জের মধ্যে দুটি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবূ দারদা (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন যে, সিজদা এগারোটি। তবে এ বর্ণনার সানাদ নিকৃষ্ট।

দুর্বল : মিশকাত (১০২৯)।[১৪০১] ইবনু মাজাহ (অধ্যায় : সলাত ক্বায়িম, অনুঃ কুরআনে সিজদার সংখ্যা, হাঃ ১০৫৭) ইবনু আবূ মারইয়াম হতে। এর সানাদ দুর্বল। আবূ দাউদ বলেন, এর সানাদ নিকৃষ্ট।

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، أَنَّ مِشْرَحَ بْنَ هَاعَانَ أَبَا الْمُصْعَبِ، حَدَّثَهُ أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ حَدَّثَهُ قَالَ قُلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ قَالَ ‏ "‏ نَعَمْ وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلاَ يَقْرَأْهُمَا ‏"‏ ‏.‏

বর্ণনাকারী ‘উক্ববাহ ইবনু ‘আমির (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল! সূরা হজ্জে কি দুইটি সিজদা রয়েছে? তিনি বলেন, হ্যাঁ। যে ব্যক্তি এ দুইটি সিজদা আদায় করবে না সে যেন তা তিলাওয়াত না করে।

৭/২. অধ্যায়ঃ

যার ধারণা, মুফাসসাল সূরাগুলোতে সিজদা নেই

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ الْقَاسِمِ، - قَالَ مُحَمَّدٌ رَأَيْتُهُ بِمَكَّةَ - حَدَّثَنَا أَبُو قُدَامَةَ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسْجُدْ فِي شَىْءٍ مِنَ الْمُفَصَّلِ مُنْذُ تَحَوَّلَ إِلَى الْمَدِينَةِ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) মদিনায় আগমনের পর মুফাস্‌সলের কোথাও সিজদা করেননি।

দুর্বল : মিশকাত (১০৩৪)।[১৪০৩] এর সানাদ দুর্বল। আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন, সানাদে ইবনু কুদামাহ হচ্ছে হারিস ইবনু ‘উবাইদ। হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেন : সত্যবাদী, তবে ভুল করেন। ‘আত-তাহযীব’ গ্রন্থে রয়েছে : ইমাম আহমাদ বলেন : তিনি মুয্‌তারিবুল হাদীস। ইমাম আবূ হাতিম বলেন : তিনি ঐরূপ মজবুত নন।

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০৪

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ قَرَأْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النَّجْمَ فَلَمْ يَسْجُدْ فِيهَا ‏.‏

বর্ণনাকারী যায়িদ ইবনু সাবিত (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখে সূরা নাজম তিলাওয়াত করেছি কিন্তু তিনি এ সূরাতে সিজদা করেননি।

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০৫

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا أَبُو صَخْرٍ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ كَانَ زَيْدٌ الإِمَامَ فَلَمْ يَسْجُدْ فِيهَا ‏.‏

বর্ণনাকারী খারিজাহ ইবনু যায়িদ ইবনু সাবিত (রহঃ) হতে তার পিতা থেকে নাবী (ﷺ)

পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, যায়দ (রাঃ) ইমাম হওয়া সত্ত্বেও সিজদা করেননি।

[১৪০৫] ইবনু খুযাইমাহ (হা/৫৬৬), সহিহ আবু দাউদ

৭/৩. অধ্যায়ঃ

যাদের মতে, তাতে একাধিক সিজদা রয়েছে

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০৬

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ سُورَةَ النَّجْمِ فَسَجَدَ فِيهَا وَمَا بَقِيَ أَحَدٌ مِنَ الْقَوْمِ إِلاَّ سَجَدَ فَأَخَذَ رَجُلٌ مِنَ الْقَوْمِ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى وَجْهِهِ وَقَالَ يَكْفِينِي هَذَا ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا ‏.‏

বর্ণনাকারী ‘আবদুল্লাহ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) সূরা নাজ্‌ম তিলাওয়াতের পর সিজদা করলে উপস্থিত সকলেই সিজদা করলো। কিন্তু এক ব্যক্তি সিজদা না করে এক মুষ্টি কংকর অথবা মাটি স্বীয় কপালের কাছে নিয়ে বললো, আমার জন্য এটুকুই যথেষ্ট। আবদুল্লাহ (রাঃ) বলেন, পরবর্তীতে আমি লোকটিকে কাফির অবস্থায় মরতে দেখেছি।

সহীহ : বুখারী ও মুসলিম।

৭/৪. অধ্যায়ঃ

সূরা ইযাস-সামা'উন-শাক্কাত ও সূরা ইকরা-এর সিজদা সম্পর্কে

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০৭

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي ‏{‏ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ‏}‏ وَ ‏{‏ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ‏}‏ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ) সাথে ‘ইযাস্-সামা উনশাক্কাত’ এবং ‘ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক’ সূরা দুটিতে সিজদা করেছি। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) ষষ্ঠ হিজরীতে খায়বার যুদ্ধের বছরে ইসলাম কবুল করেন। আর এ সিজদা ছিলো রাসূলুল্লাহ (ﷺ) জীবনের শেষ দিকের আমল।

সহীহ : মুসলিম।

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا بَكْرٌ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ الْعَتَمَةَ فَقَرَأَ ‏{‏ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ‏}‏ فَسَجَدَ فَقُلْتُ مَا هَذِهِ السَّجْدَةُ قَالَ سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ ‏.‏

বর্ণনাকারী আবূ রাফি’ (রাঃ)

আমি আবু হুরাইরা (রাঃ)-এর সাথে ইশার সালাত আদায় করি। তিনি সূরা ইযা সসসামাউন্স শাক্কাত তিলাওয়াত করে সিজদা করলেন। আমি তাকে বলি, এ সিজদা কিসের? তিনি বললেন, আমি আবুল কাসিম (ﷺ)-এর পিছনে এ সিজদা করেছি এবং মৃত্যু পর্যন্ত আমি এ সিজদা আদায় করতে থাকব।

সহীহ : বুখারী ও মুসলিম।

৭/৫. অধ্যায়ঃ

সূরা সোয়াদের সিজদা

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪০৯

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَيْسَ ‏{‏ ص ‏}‏ مِنْ عَزَائِمِ السُّجُودِ وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْجُدُ فِيهَا ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

সূরা সওয়াদের সিজদা আবশ্যক নয়। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এখানে সিজদা করতে দেখেছি।

সহীহ : বুখারী।

সুনানে আবু দাউদ

হাদিস নং ১৪১০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - عَنِ ابْنِ أَبِي هِلاَلٍ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ قَرَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ ‏{‏ ص ‏}‏ فَلَمَّا بَلَغَ السَّجْدَةَ نَزَلَ فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ مَعَهُ فَلَمَّا كَانَ يَوْمٌ آخَرُ قَرَأَهَا فَلَمَّا بَلَغَ السَّجْدَةَ تَشَزَّنَ النَّاسُ لِلسُّجُودِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّمَا هِيَ تَوْبَةُ نَبِيٍّ وَلَكِنِّي رَأَيْتُكُمْ تَشَزَّنْتُمْ لِلسُّجُودِ ‏"‏ ‏.‏ فَنَزَلَ فَسَجَدَ وَسَجَدُوا ‏.‏

বর্ণনাকারী আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারের উপর সূরা সোয়াদ তিলাওয়াতকালে সিজদার আয়াত পৌঁছলে নীচে নেমে সিজদা করলে লোকজনও তাঁর সাথে সিজদা করলো। অতঃপর আরেক দিন তিনি তা তিলাওয়াত করলেন, তখন সিজদার আয়াত পর্যন্ত পৌঁছলে লোকজন সিজদার জন্য প্রস্তুত হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা নবীর জন্য তাওবা স্বরূপ ছিল। অথচ আমি দেখেছি তোমরা সিজদা করার জন্য প্রস্তুত। অতঃপর তিনি সিজদা করলে লোকেরাও সিজদা করলো।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18