৪২৬. বিপদগ্রস্ত কাউকে দেখলে
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, যে-ব্যক্তি কোনও বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে বলে -
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهٖ، وَفَضَّلَنِيْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
আলহামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী মিম্মাবতালা-কা বিহী, ওয়া ফাদ্দালানী ‘আলা- কাছীরিম মিম্মান খালাক্বা তাফদীলা
অনুবাদ
সকল প্রশংসা আল্লাহ্র, যিনি আমাকে তোমার বিপদ থেকে রেহাই দিয়েছেন, এবং বহু সৃষ্টির উপর আমাকে যথার্থ শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
তাকে ওই বিপদ স্পর্শ করবে না।