দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #৩

৪২৪. দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত ব্যক্তির দোয়া #৩

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির দোয়া হলো -

اَللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

اَللّٰهُمَّ رَحْمَتَكَ اَرْجُوْ، فَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ، وَاَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهٗ، لَا اِلٰهَ اِلَّا اَنْتَ

আল্লা-হুম্মা রহ্‌মাতাকা আরজু ফালা তাকিলনী ইলা- নাফসী ত্বারফাতা ‘আইন, ওয়া আসলিহ্ লী শা’নি কুল্লাহু, লা- ইলা-হা ইল্লা- আনতা

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার করুণা চাই। আমাকে আমার নিজের কাছে ছেড়ে দিয়ো না, এক মুহূর্তের জন্যও না। আমার সবকিছু সংশোধন করে দাও! তুমিই একমাত্র ইলাহ-সার্বভৌম সত্তা।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। [১]

তথ্যসূত্র[১] হাসান। আবু দাউদঃ ৫০৯০ [২] বুখারীঃ ২৮৯৩
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18