وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا ١
কসম সূর্যের ও তার কিরণের।
পবিত্র কোরআনের ৯১ নম্বর সূরা আশ-শামস (সূর্য) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১৫ আয়াতের এই সূরাটিতে সৃষ্টি ও মানব আত্মায় আল্লাহর নিদর্শনগুলো তুলে ধরা হয়েছে। আত্মশুদ্ধি, আনুগত্য এবং নৈতিক দায়িত্বের ইসলামিক নির্দেশনা পেতে বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا ١
কসম সূর্যের ও তার কিরণের।
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢
কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣
কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে।
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا ٤
কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥
কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন।
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا ٦
কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।
وَنَفْسٍۢ وَمَا سَوَّىٰهَا ٧
কসম নাফ্সের এবং যিনি তা সুসম করেছেন।
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا ٨
অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে।
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا ٩
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا ١٠
এবং সে ব্যর্থ হয়েছে, যে তা (নাফস)-কে কলুষিত করেছে।
32
18