وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفًّۭا ١
কসম সারিবদ্ধ ফেরেশতাদের,
পবিত্র কোরআনের ৩৭ নম্বর সূরা আস-সাফফাত (সারিবদ্ধভাবে দাঁড়ানো) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১৮২ আয়াতের এই সূরাটিতে আল্লাহর একত্ববাদ, পুনরুত্থানের বাস্তবতা এবং নবীদের মিশন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفًّۭا ١
কসম সারিবদ্ধ ফেরেশতাদের,
فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًۭا ٢
অতঃপর (মেঘমালা) সুচারুরূপে পরিচালনাকারীদের,
فَٱلتَّـٰلِيَـٰتِ ذِكْرًا ٣
আর উপদেশ গ্রন্থ (আসমানী কিতাব) তিলাওয়াতকারীদের;
إِنَّ إِلَـٰهَكُمْ لَوَٰحِدٌۭ ٤
নিশ্চয় তোমাদের ইলাহ এক;
رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَـٰرِقِ ٥
তিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং রব উদয়স্থলসমূহের।
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ ٦
নিশ্চয় আমি কাছের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি।
وَحِفْظًۭا مِّن كُلِّ شَيْطَـٰنٍۢ مَّارِدٍۢ ٧
আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হিফাযত করেছি।
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍۢ ٨
তারা ঊর্ধ্বজগতের কিছু শুনতে পারে না, কারণ প্রত্যেক দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় (উল্কাপিন্ড)।
دُحُورًۭا ۖ وَلَهُمْ عَذَابٌۭ وَاصِبٌ ٩
তাড়ানোর জন্য, আর তাদের জন্য আছে অব্যাহত আযাব।
إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌۭ ثَاقِبٌۭ ١٠
তবে কেউ সন্তর্পণে কিছু শুনে নিলে তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিন্ড।
32
18