وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًۭا ١
কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,
পবিত্র কোরআনের ৭৭ নম্বর সূরা আল-মুরসালাত (প্রেরিত পুরুষ) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৫০ আয়াতের এই সূরাটিতে শেষ বিচারের দিন, পুনরুত্থান এবং জবাবদিহিতা সম্পর্কে দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই শক্তিশালী বার্তা থেকে ইসলামিক নির্দেশনা পেতে বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًۭا ١
কসম কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাসের,
فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًۭا ٢
আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার।
وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًۭا ٣
কসম মেঘমালা ও বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ুর,
فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًۭا ٤
আর সুস্পষ্টরূপে পার্থক্যকারীর (আল-কুরআনের আয়াতের)।
فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا ٥
অতঃপর কসম, উপদেশগ্রন্থ আনয়নকারী (ফেরেশতাদের),
عُذْرًا أَوْ نُذْرًا ٦
অজুহাত দূরকারী ও সতর্ককারী।
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ ٧
তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটবে।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ ٨
যখন তারকারাজি আলোহীন হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ ٩
আর আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ١٠
আর যখন পাহাড়গুলি চূর্ণবিচূর্ণ হবে,
32
18