২৩

সূরা আল-মুমিনুন

পবিত্র কোরআনের ২৩ নম্বর সূরা আল-মু'মিনুন (বিশ্বাসী) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ১১৮ আয়াতের এই সূরাটিতে প্রকৃত মুমিনদের গুণাবলি, সৃষ্টিতে আল্লাহর নিদর্শন এবং পুনরুত্থানের বাস্তবতা বর্ণনা করা হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, তাফসীর থেকে সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

২৩:১

قَدْ أَفْلَحَ ٱلْمُؤْمِنُونَ ١

Ahsanul Bayaan

অবশ্যই মুমিনগণ সফল হয়েছে,

২৩:২

ٱلَّذِينَ هُمْ فِى صَلَاتِهِمْ خَـٰشِعُونَ ٢

Ahsanul Bayaan

যারা নিজদের সালাতে বিনয়াবনত।

২৩:৩

وَٱلَّذِينَ هُمْ عَنِ ٱللَّغْوِ مُعْرِضُونَ ٣

Ahsanul Bayaan

আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ।

২৩:৪

وَٱلَّذِينَ هُمْ لِلزَّكَوٰةِ فَـٰعِلُونَ ٤

Ahsanul Bayaan

আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়।

২৩:৫

وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ ٥

Ahsanul Bayaan

আর যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী।

২৩:৬

إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ٦

Ahsanul Bayaan

তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া, নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না।

২৩:৭

فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ ٧

Ahsanul Bayaan

অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী।

২৩:৮

وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ ٨

Ahsanul Bayaan

আর যারা নিজদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্নবান।

২৩:৯

وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَٰتِهِمْ يُحَافِظُونَ ٩

Ahsanul Bayaan

আর যারা নিজদের সালাতসমূহ হিফাযত করে।

২৩:১০

أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْوَٰرِثُونَ ١٠

Ahsanul Bayaan

তারাই হবে ওয়ারিস।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18