أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ١
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
পবিত্র কোরআনের ১০৭ নম্বর সূরা আল-মাউন (সাহায্য সহায়তা) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৭ আয়াতের এই সূরাটিতে শিক্ষা দেওয়া হয়েছে যে, প্রকৃত ঈমান মানুষকে দয়া, আন্তরিক ইবাদত এবং অন্যের প্রতি যত্নবান হতে শেখায়। দৈনন্দিন জীবনের ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ١
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ٢
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ٣
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ ٤
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ٥
যারা নিজদের সালাতে অমনোযোগী,
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ٦
যারা লোক দেখানোর জন্য তা করে,
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ ٧
এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে। *ماعون গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।
32
18