১০৪

সূরা আল-হুমাযা

পবিত্র কোরআনের ১০৪ নম্বর সূরা আল-হুমাযাহ (পরনিন্দাকারী) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৯ আয়াতের এই সূরাটিতে গিবত, উপহাস, অহংকার এবং সম্পদের প্রতি আসক্তির বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। দৈনন্দিন জীবনের ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

১০৪:১

وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ ١

Ahsanul Bayaan

দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী।

১০৪:২

ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ ٢

Ahsanul Bayaan

যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।

১০৪:৩

يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ ٣

Ahsanul Bayaan

সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করবে।

১০৪:৪

كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ ٤

Ahsanul Bayaan

কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা’য়।

১০৪:৫

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ ٥

Ahsanul Bayaan

আর কিসে তোমাকে জানাবে হুতামা কি?

১০৪:৬

نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ ٦

Ahsanul Bayaan

আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।

১০৪:৭

ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ ٧

Ahsanul Bayaan

যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে।

১০৪:৮

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ ٨

Ahsanul Bayaan

নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে।

১০৪:৯

فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ ٩

Ahsanul Bayaan

প্রলম্বিত স্তম্ভসমূহে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18