قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ١
বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,
পবিত্র কোরআনের ১১৩ নম্বর সূরা আল-ফালাক (নিশিভোর) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৫ আয়াতের এই সূরাটিতে মুমিনদের সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। স্পষ্ট ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ, তাফসীর ও কোরআন তিলাওয়াত পড়ুন ও শুনুন।
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ١
বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,
مِن شَرِّ مَا خَلَقَ ٢
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣
আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ ٤
আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥
আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।
32
18