৪৪

সূরা আদ-দুখান

পবিত্র কোরআনের ৪৪ নম্বর সূরা আদ-দুখান (ধোঁয়া) পড়ুন। মক্কায় নাজিল হওয়া ৫৯ আয়াতের এই সূরাটিতে কোরআন নাজিল, অবিশ্বাসীদের প্রতি আল্লাহর সতর্কবাণী এবং পরকালের বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়েছে। ইসলামিক নির্দেশনার জন্য বাংলা অনুবাদসহ আরবি পাঠ পড়ুন, সূরার অর্থ বুঝুন এবং কোরআন তিলাওয়াত শুনুন।

৪৪:১

حمٓ ١

Ahsanul Bayaan

হা-মীম।

৪৪:২

وَٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ ٢

Ahsanul Bayaan

সুস্পষ্ট কিতাবের কসম!

৪৪:৩

إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةٍۢ مُّبَـٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ ٣

Ahsanul Bayaan

নিশ্চয় আমি এটি নাযিল করেছি বরকতময় রাতে; নিশ্চয় আমি সতর্ককারী।

৪৪:৪

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ٤

Ahsanul Bayaan

সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়,

৪৪:৫

أَمْرًۭا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ ٥

Ahsanul Bayaan

আমার নির্দেশে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী।

৪৪:৬

رَحْمَةًۭ مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ ٦

Ahsanul Bayaan

তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে; নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

৪৪:৭

رَبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ ٧

Ahsanul Bayaan

যিনি আসমানসমূহ, যমীন ও এ দু‘য়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমরা দৃঢ় বিশ্বাস পোষণকারী হও।

৪৪:৮

لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ ٨

Ahsanul Bayaan

তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব।

৪৪:৯

بَلْ هُمْ فِى شَكٍّۢ يَلْعَبُونَ ٩

Ahsanul Bayaan

তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে।

৪৪:১০

فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍۢ مُّبِينٍۢ ١٠

Ahsanul Bayaan

অতএব অপেক্ষা কর সেদিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18