কিতাবুল জুমা (জুমার নামায)

৪/৩৯. অধ্যায়ঃ

সফরকালে নামাজ কসর করা

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ لاَ يَخَافُ إِلاَّ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ فَصَلَّى رَكْعَتَيْنِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) মক্কার উদ্দেশ্যে মদীনা হতে বের হলেন। এ সময় সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ ছাড়া আর কারো ভয় তাঁর ছিল না। তিনি (চার রাকাত ফরজের স্থলে) দুই রাকাত আদায় করেছেন।

-সহীহ্‌। ইরওয়া- (৩/৬)।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্‌ ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18