কিতাবুল জুমা (জুমার নামায)

৪/৩৯. অধ্যায়ঃ

সফরকালে নামাজ কসর করা

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَإِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، سَمِعَا أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الظُّهْرَ بِالْمَدِينَةِ أَرْبَعًا وَبِذِي الْحُلَيْفَةِ الْعَصْرَ رَكْعَتَيْنِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী মুহাম্মাদ ইবনুল মুনকাদির ও ইবরাহীম ইবনু মাইসারা (রহঃ)

তাঁরা দুজনেই আনাস বিন মালিক (রাঃ)-কে বলতে শুনেছেনঃ আমরা নবী (ﷺ)-এর সাথে মদিনায় জুহরের নামাজ চার রাকাত আদায় করেছি এবং জুল-হুলাইফায় আসরের নামাজ দু’রাকাত আদায় করেছি।

-সহীহ্‌। সহীহ্‌ আবূ দাঊদ- (১০৮৫), বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি সহীহ্‌।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18