তাফসীরুল কুরআন
৪৪/৭৬. অধ্যায়ঃ
সূরা আল-ইনশিক্বাক
জামে তিরমিযী
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ " . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ يَقُولَُ : (فأمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ) إِلَى قَوْلِهِ : ( خبِيرًا ) قَالَ " ذَلِكَ الْعَرْضُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ)-কে আমি বলতে শুনেছি: কেয়ামতের দিন নিখুঁতভাবে যার হিসাব নেওয়া হবে সে তো বিলীন হয়ে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা’আলা তো বলেছেন: "যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, তার হিসাব-নিকাশ অতি সহজেই হবে"-(সূরা আল-ইনশিকাক ৭-৮)। তিনি বললেন: সে তো নামমাত্র হাজির করা।
সহীহঃ বুখারি ও মুসলিম, ২৪২৬ নং হাদীস পূর্বেও বর্ণিত হয়েছে।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। সুয়াইদ ইবনু নাসর 'আবদুল্লাহ ইবনুল মুবারাক হতে, তিনি 'উসমান ইবনু আস্ওয়াদ হতে, উক্ত সনদে অনুরূপ বর্ণিত করেছেন। মুহাম্মদ ইবনু আবান প্রমুখ-আবদুল ওয়াহ্হাব আস-সাক্বাফী হতে, তিনি আইয়ুব হতে, তিনি ইবনু আবী মুলাইকাহ্ হতে, তিনি আয়িশাহ্ (রাঃ) হতে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে এই সূত্রে উপরোক্ত হাদীসের একই রকম বর্ণান করেছেন।