তাফসীরুল কুরআন

৪৪/৫৭. অধ্যায়ঃ

সূরা আল-ওয়াক্বিআহ

জামে তিরমিযী

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عَبْدِ الأَعْلَى، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ ‏:‏ ‏(‏أتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ‏)‏ قَالَ شُكْرُكُمْ تَقُولُونَ مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا وَبِنَجْمِ كَذَا وَكَذَا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ ‏.

বর্ণনাকারী আলী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর এ বাণী : “আর তোমরা মিথ্যা বলাকে তোমাদের উপজীব্য করে নিয়েছ” (সূরা আল-ওয়াকিয়া-৮২) প্রসঙ্গে বলেন: তোমাদের কৃতজ্ঞতা হল এই যে, তোমরা বলে থাক: অমুক অমুক তারকার উসীলায় আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে ইত্যাদি ইত্যাদি।

সনদ দুর্বলআবূ ঈসা বলেন : এ হাদীসটি হাসান গারীব। আমারা শুধুমাত্র ইসরাঈলের সূত্রেই এ হাদীসটি মারফূরূপে জেনেছি। সুফিয়ান এ হাদীস আবদুল আলা হতে উপরোক্ত সনদে বর্ণনা করেছেন , কিন্তু মারফূ হিসেবে নয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18