তাফসীরুল কুরআন

৪৪/৫৪. অধ্যায়ঃ

সূরা আন-নাজম

জামে তিরমিযী

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ التُّسْتَرِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ قُلْتُ لأَبِي ذَرٍّ لَوْ أَدْرَكْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلْتُهُ ‏.‏ فَقَالَ عَمَّا كُنْتَ تَسْأَلُهُ قُلْتُ كُنْتُ أَسْأَلُهُ هَلْ رَأَى مُحَمَّدٌ رَبَّهُ فَقَالَ قَدْ سَأَلْتُهُ فَقَالَ ‏ "‏ نُورٌ أَنَّى أَرَاهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু শাক্বীক্ব (রহঃ)

আমি আবু যার (রাঃ)-কে বললাম, যদি আমি রাসূলুল্লাহ (ﷺ) এর দেখা পেতাম তাহলে একটি বিষয়ে তাঁকে প্রশ্ন করতাম। তিনি বললেন, তুমি তাঁকে কি প্রসঙ্গে প্রশ্ন করতে? আমি বললাম, আমি প্রশ্ন করতাম যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর রবকে দেখেছেন কি? আবু যার (রাঃ) বললেন, আমি তাঁকে এ প্রসঙ্গে প্রশ্ন করেছি। তিনি (আল্লাহ তা’আলা) হলেন নূর, তাঁকে আমি কিভাবে দেখতে পারি!

সহীহঃ প্রাগুক্ত (১৯২-৪৪১), মুসলিম।আবূ ঈসা বলেন, এটি হাসান হাদীস।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18