তাফসীরুল কুরআন

৪৪/১৮. অধ্যায়ঃ

সূরা বানী ইসরাঈল

জামে তিরমিযী

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ، - قُرَشِيٌّ كُوفِيٌّ حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِهِ ‏:‏ ‏(‏ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا ‏)‏ قَالَ ‏"‏ تَشْهَدُهُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)

আল্লাহ তা‘আলার বাণী : ‘আর ফজরে কুরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন কর। কেননা ফজরের কুরআন পাঠে উপস্থিত থাকা হয়”- (সূরা বনী ইসরাঈল ৭৮)। এ আয়াত প্রসঙ্গে নবী (ﷺ) বলেনঃ এ সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়।

আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীরটি ‘আলী ইবনু মুসহির আ’মাশ হতে, তিনি আবূ সালিহ হতে তিনি আবূ হুরাইরাহ্ ও আবূ সা‘ঈদ (রাঃ) হতে তারা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে অনুরূপ বর্ণনা করেছেন। এটি ‘আলী ইবনু হুজ্র ‘আলী ইবনু মুস্হির হতে, তিনি আ‘মাশ হতে …… অনুরূপ বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18