তাফসীরুল কুরআন

৪৪/৫. অধ্যায়ঃ

সূরা আন-নিসা

জামে তিরমিযী

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ رَجُلٍ، مِنْ وَلَدِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ لاَ أَسْمَعُ اللَّهَ ذَكَرَ النِّسَاءَ فِي الْهِجْرَةِ ‏.‏ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏:‏ ‏(‏ إِنِّي لاَ أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ ‏)‏ ‏.

বর্ণনাকারী উম্মু সালামাহ (রাঃ)

হে আল্লাহর রাসূল (ﷺ)! আল্লাহ তা’আলা স্ত্রীলোকদের হিজরত প্রসঙ্গে উল্লেখ করেছেন বলে আমি শুনিনি। তখন আল্লাহ তা’আলা এ আয়াত অবতীর্ণ করেন (অনুবাদ): “আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো নর বা নারীর কাজকে বিফল করি না। তোমরা একে অপরের অংশ। অতএব যারা হিজরত করেছে, নিজেদের আবাস হতে উৎখাত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে ...” – (সূরা আলে ইমরান ১৯৫)।

পূর্বের হাদীসের সহায়তায় সহীহ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18