অনুমতি প্রার্থনা
৪০/২৩. অধ্যায়ঃ
মুশরিকদের সাথে পত্রবিনিময়
জামে তিরমিযী
حَدَّثَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَتَبَ قَبْلَ مَوْتِهِ إِلَى كِسْرَى وَإِلَى قَيْصَرَ وَإِلَى النَّجَاشِيِّ وَإِلَى كُلِّ جَبَّارٍ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ وَلَيْسَ بِالنَّجَاشِيِّ الَّذِي صَلَّى عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রা:)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মৃত্যুর পূর্বে কিসরা, কায়সার ও নাজাশী এবং তখনকার সব পরাক্রান্ত রাজা-বাদশাহের নিকট তাঁদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে চিঠি দিয়েছেন। তবে ইনি সেই নাজাশী নন, নবী (ﷺ) যার জানাযা আদায় করেছিলেন।
সহীহঃ মুসলিম (৫/১৬৬)আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ গারীব।