জ্ঞান

৩৯/১২. অধ্যায়ঃ

হাদিস লিপিবদ্ধ করার সম্মতি প্রসঙ্গে

জামে তিরমিযী

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، وَهُوَ هَمَّامُ بْنُ مُنَبِّهٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ لَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَكْثَرَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنِّي إِلاَّ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَكُنْتُ لاَ أَكْتُبُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَوَهْبُ بْنُ مُنَبِّهٍ عَنْ أَخِيهِ هُوَ هَمَّامُ بْنُ مُنَبِّهٍ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্‌ (রাঃ)

তিনি বলতেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের মধ্যে আবদুল্লাহ ইবন আমর (রাঃ) ব্যতীত আমার চাইতে বেশি তাঁর হাদিস সংরক্ষণকারী কেউ নেই। কারণ তিনি হাদিস লিখতেন, আর আমি লিখতাম না।

সহীহঃ মুখ্তাসারুল বুখারী (৭৭), বুখারী।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ । ওয়াহ্‌ব ইবনু মুনাব্বিহ তার ভাই হতে বর্ণনা করেন, যার নাম হাম্মাম ইবনু মুনাব্বিহ ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18