জ্ঞান

৩৯/১২. অধ্যায়ঃ

হাদিস লিপিবদ্ধ করার সম্মতি প্রসঙ্গে

জামে তিরমিযী

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ فَذَكَرَ الْقِصَّةَ فِي الْحَدِيثِ ‏.‏ قَالَ أَبُو شَاهٍ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اكْتُبُوا لأَبِي شَاهٍ ‏"‏ ‏.‏ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَقَدْ رَوَى شَيْبَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ مِثْلَ هَذَا ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)

কোন এক সময় (বিদায় হজ্জে) রাসূলুল্লাহ (ﷺ) ভাষণ দিলেন। আবু হুরায়রা (রাঃ) পূর্ণ হাদিস বর্ণনা করেন। আবু শাহ আরয করলেন, হে আল্লাহর রাসূল! এ ভাষণটি আমাকে লিখে দিন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ ভাষণটি (তোমরা) আবু শাহের জন্য লিখে দাও।

সহীহঃ মুখতাসার বুখারী (৭৬), বুখারী।এ হাদিসে আরো বিবরণ আছে । আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ । শাইবান (রহঃ) ইয়াহ্‌ইয়া ইবনু আবূ কাসীরের সূত্রে উক্ত হাদীসের মত বর্ণনা করেছেন ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18