সদ্ব্যবহার ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখা
২৫/৬৬. অধ্যায়ঃ
ধীর-স্থিরতা ও তাড়াহুড়া
জামে তিরমিযী
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الأَنَاةُ مِنَ اللَّهِ وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ فِي عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاسِ بْنِ سَهْلٍ وَضَعَّفَهُ مِنْ قِبَلِ حِفْظِهِ وَالأَشَجُّ بْنُ عَبْدِ الْقَيْسِ اسْمُهُ الْمُنْذِرُ بْنُ عَائِذٍ .
বর্ণনাকারী সাহল ইবনু সা’দ আস-সায়িদী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ধৈর্য ও স্থিরতা আল্লাহর পক্ষ হতে, আর তাড়াহুড়া শয়তানের পক্ষ হতে।
যঈফ, মিশকাত, তাহকীক ছানী (৫০৫৫)আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। একদল হাদীস বিশারদ আবদুল মুহাইমিনের সমালোচনা করেছেন। তারা বলেছেন, তার স্মৃতিশক্তি দুর্বল। আল-আশাজ্জ-এর নাম আল-মুনযির, পিতা আয়িয।