সদ্ব্যবহার ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখা
২৫/৫৭. অধ্যায়ঃ
কৌতুক করা
জামে তিরমিযী
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تُدَاعِبُنَا . قَالَ " إِنِّي لاَ أَقُولُ إِلاَّ حَقًّا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صحيح.
বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)
সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনিতো আমাদের সাথে কৌতুকও করে থাকেন। তিনি বললেনঃ আমি শুধু সত্য কথাই বলে থাকি (এমনকি কৌতুকেও)।
সহীহ, সহীহাহ্ (১৭২৬) , মুখতাসার শামা-ইল (২০২)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।