সদ্ব্যবহার ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখা

২৫/৫৪. অধ্যায়ঃ

সৎকর্মশীল গোলামের মর্যাদা

জামে তিরমিযী

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ نِعِمَّا لأَحَدِهِمْ أَنْ يُطِيعَ رَبَّهُ وَيُؤَدِّيَ حَقَّ سَيِّدِهِ ‏"‏ يَعْنِي الْمَمْلُوكَ ‏.‏ وَقَالَ كَعْبٌ صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَبِي مُوسَى وَابْنِ عُمَرَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

বর্ণনাকারী আবূ হুরাইরা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সেই লোক কতইনা উত্তম যে নিজের রবেরও আনুগত্য করে এবং নিজের মনিবের হকও আদায় করে (অর্থাৎ গোলাম)।

সহীহ, তা’লীকুর রাগীব (৩/১৫৯) , বুখারী ও মুসলিম।কা’ব (রাঃ) বলেন, আল্লাহ্‌ ও তার রাসূল সত্যিই বলেছেন। এ অনুচ্ছেদে আবূ মূসা ও ইবনু উমার (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্‌।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18