সদ্ব্যবহার ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখা
২৫/৪৬. অধ্যায়ঃ
সত্য ও মিথ্যা প্রসঙ্গে
জামে তিরমিযী
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا كَانَ خُلُقٌ أَبْغَضَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْكَذِبِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُحَدِّثُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْكِذْبَةِ فَمَا يَزَالُ فِي نَفْسِهِ حَتَّى يَعْلَمَ أَنَّهُ قَدْ أَحْدَثَ مِنْهَا تَوْبَةً . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
বর্ণনাকারী আইশা (রাঃ)
মিথ্যা হতে অধিক ঘৃণিত চরিত্র রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আর কিছুই ছিল না। রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে কেউ মিথ্যা বললে তা অবিরত তাঁর মনে থাকত, যে পর্যন্ত না তিনি জানতে পারতেন যে, মিথ্যাবাদী তাঁর মিথ্যা কথন হতে তাওবা করেছে।
সনদ সহীহ।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান।