যুদ্ধাভিযান

১৯/৩১. অধ্যায়ঃ

অগ্নিপূজকদের নিকট হতে কর আদায় প্রসঙ্গে

জামে তিরমিযী

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ بَجَالَةَ بْنِ عَبْدَةَ، قَالَ كُنْتُ كَاتِبًا لِجَزْءِ بْنِ مُعَاوِيَةَ عَلَى مَنَاذِرَ فَجَاءَنَا كِتَابُ عُمَرَ انْظُرْ مَجُوسَ مَنْ قِبَلَكَ فَخُذْ مِنْهُمُ الْجِزْيَةَ فَإِنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ أَخْبَرَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ الْجِزْيَةَ مِنْ مَجُوسِ هَجَرَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏

বর্ণনাকারী বাজালা ইবনু আবদা (রহঃ)

মানাযির নামক অঞ্চলে আমি জায ইবন মুয়াবিয়ার সচিব ছিলাম। আমাদের নিকট উমর (রাঃ)-এর চিঠি আসল। তিনি লিখেছেন, তোমাদের এ অঞ্চলের অগ্নিপূজকদের দেখ এবং তাদের নিকট হতে কর সংগ্রহ কর। আমাকে আবদুর রহমান ইবন আউফ (রাঃ) জানিয়েছেন যে, 'হাজর' এলাকার অগ্নিপূজকদের নিকট হতে রাসূলুল্লাহ (ﷺ) কর আদায় করেছেন।

সহীহ্, ইরওয়া (১২৪৯), বুখারীএ হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18