যুদ্ধাভিযান

১৯/১০. অধ্যায়ঃ

যুদ্ধে মুসলমানদের সাথে যিম্মী (অমুসলিম নাগরিক) অংশ নিলে তাকে গনিমতের অংশ দেওয়া হবে কি না ?

জামে তিরমিযী

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ خَيْبَرَ فَأَسْهَمَ لَنَا مَعَ الَّذِينَ افْتَتَحُوهَا ‏.‏ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالَ الأَوْزَاعِيُّ مَنْ لَحِقَ بِالْمُسْلِمِينَ قَبْلَ أَنْ يُسْهَمَ لِلْخَيْلِ أُسْهِمَ لَهُ ‏.‏ وَبُرَيْدٌ يُكْنَى أَبَا بُرَيْدَةَ وَهُوَ ثِقَةٌ وَرَوَى عَنْهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ وَغَيْرُهُمَا ‏.‏

বর্ণনাকারী আবূ মূসা (রাঃ)

আমি খায়বার নামক অঞ্চলে আশআরী বংশের একদল লোকের সাথে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হাজির হই। তিনি খায়বারের যুদ্ধের বিজয়ীদের সাথে আমাদেরকেও (গনীমতের) ভাগ দিয়েছেন।

সহীহ্‌, সহীহ আবূ দাঊদ (২৪৩৬), নাসা-ঈএ হাদীসটি হাসান সহীহ গারীব। এ হাদীস মোতাবিক কিছু অভিজ্ঞ আলিম আমল করেছেন। আওযাঈ বলেন, গনিমতের অংশ যোদ্ধাদের মাঝে বণ্টিত হওয়ার পূর্বে যারা মুসলমানদের সাথে মিলিত হবে তাদেরকেও গনিমতের অংশ প্রদান করা হবে। বুরাইদের উপনাম আবূ বুরাইদাহ। তিনি একজন বিশ্বস্ত বর্ণনাকারী। সুফিয়ান সাওরী, ইবনু উয়াইনা এবং আরো অনেকে তার নিকট হতে হাদীস বর্ণনা করছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18