পবিত্রতা
৪/৮. অধ্যায়ঃ
ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধ করণঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব
(حسن صحيح) و عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ عِنْدَ كُلِّ صَلَاةٍ بِوُضُوءٍ ومَعَ كُلِّ وُضُوءٍ بِسِوَاكٍ . رواه أحمد بإسناد حسن
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “আমার উম্মতের উপর আমি যদি কঠিন মনে না করতাম, তবে তাদেরকে প্রত্যেক সালাতের সময় ওযু করার আদেশ করতাম এবং প্রত্যেক ওযুর সাথে মেসওয়াক করার নির্দেশ দিতাম।” (হাসান সনদে আহমাদ হাদীছটি রেওয়ায়াত করেন)