পবিত্রতা
৪/১. অধ্যায়ঃ
চলাচলের রাস্তা, ছায়া বা পানির ঘাটে শৌচকাৰ্য করার প্রতি ভীতি প্ৰদৰ্শন। আর কিবলাকে সামনে বা পিছনে না করার প্রতি উদ্বুদ্ধ করনঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৪৫
(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اتَّقُوا اللَّاعِنَيْنِ قَالُوا وَمَا اللَّاعِنَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ ظِلِّهِمْ. رواه مسلم وأبو داود وغيرهما
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “তোমরা অভিশাপ আনয়নকারী দুটি কাজ থেকে বেঁচে থাক। তাঁরা বললেনঃ সে কাজ দু’টি কী হে আল্লাহর রাসূল! যা লা'নত ডেকে নিয়ে আসে? তিনি বললেনঃ মানুষের চলাচলের রাস্তায় অথবা তাদের ছায়ায় [১] পেশাব-পায়খানা করা।” (হাদীছটি বর্ণনা করেছেন মুসলিম, আবু দাউদ প্রমূখ)
[১] অর্থাৎ মানুষ বিশ্রাম বা অন্য কোন কারণে ছাউনী বা বৃক্ষ বা এরূপ কোন স্থানকে ছায়া হিসেবে ব্যবহার করলে সেখানে পেশাব-পায়খানা করা নিষেধ।
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৪৬
(حسن لغيره) وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اتَّقُوا الْمَلَاعِنَ الثَّلَاثَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَقَارِعَةِ الطَّرِيقِ وَالظِّلِّ. رواه أبو داود وابن ماجه
বর্ণনাকারী মুআয বিন যাবাল (রাঃ)
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “তোমরা তিনটি লা’নতের স্থান থেকে বেঁচে থাক। (১) পানির ঘাট, (২) চলাচলের রাস্তা ও (৩) মানুষ যে স্থানের ছায়ায় আশ্রয় নেয় সেখানে পেশাব-পায়খানা করা।” (হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ও ইবনে মাজাহ)
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৪৭
(حسن لغيره) وروي عن ابن عباس رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: اتَّقُوا الْمَلاعِنَ الثَّلاثَ" قِيلَ: مَا الْمَلاعِنُ الثَّلاثَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: "أَنْ يَقْعُدَ أَحَدُكُمْ فِي ظِلٍّ يُسْتَظَلُّ فِيهِ، أَوْ فِي طَرِيقٍ، أَوْ فِي نَقْعِ مَاءٍ.. رواه أحمد
বর্ণনাকারী ইবনে আব্বাস (রাঃ)
তিনি বলেনঃ আমি শুনেছি, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “তোমরা তিনটি অভিশাপের স্থান থেকে বেঁচে থাক। বলা হলঃ হে আল্লাহর রাসূল সে তিনটি অভিশাপের স্থান কি? তিনি বললেনঃ “তোমাদের কেহ (পেশাব-পায়খানার জন্য) বসবেঃ (১) মানুষ ছায়া গ্রহণ করে এধরণের স্থানে অথবা (২) রাস্তায় বা (৩) যেখানে পানি জমে থাকে।” (হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ)
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৪৮
(حسن ) وَعَنْ حُذَيْفَةَ بن أُسَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: "مَنْ آذَى الْمُسْلِمِينَ فِي طُرُقِهِمْ وَجَبَتْ عَلَيْهِ لَعْنَتُهُمْ. رواه الطبراني في الكبير
বর্ণনাকারী হুযায়ফা ইবনে উসায়দ (রাঃ)
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “যে ব্যক্তি মুসলমানদের চলাচলের রাস্তায় তাদেরকে কষ্ট দিল, তার উপর তাদের লা'নত আবশ্যক হয়ে গেল।” (হাদীছটি ত্বাবরানী স্বীয় [কবীর গ্রন্থে] হাসান সনদে বর্ণনা করেন)
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৪৯
(حسن لغيره) وَعَنْ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاكُمْ وَالتَّعْرِيسَ عَلَى جَوَادِّ الطَّرِيقِ .... فَإِنَّهَا مَأْوَى الْحَيَّاتِ وَالسِّبَاعِ وَقَضَاءَ الْحَاجَةِ عَلَيْهَا فَإِنَّهَا مِنْ الْمَلَاعِنِ. رواه ابن ماجه
বর্ণনাকারী জাবের বিন আবদুল্লাহ (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ “তোমরা রাতের বেলায় রাস্তার মধ্যভাগে অবস্থান নেয়া থেকে সাবধান। কেননা উহা হল, সাপ ও হিংস্র প্রাণীদের আশ্রয় স্থল। এবং ঐ স্থানে প্রয়োজন পূরণ তথা শৌচকার্য থেকেও সাবধান। কেননা উহা অভিশাপের কাজ।” (হাদীছটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ, তাঁর বর্ণনা কারীগণ সবাই নির্ভরযোগ্য)
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৫০
বর্ণনাকারী মাকহূল
তিনি বলেনঃ “রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদের দরজার (আশে-পাশে) প্রস্রাব করতে নিষেধ করেছেন।” (আবু দাউদ [মারাসীল গ্রন্থে] বৰ্ণনা করেছেন)
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৫১
(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :"مَنْ لَمْ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَمْ يَسْتَدْبِرْهَا فِي الْغَائِطِ كُتِبَ لَهُ حَسَنَةٌ، وَمُحِيَ عَنْهُ سَيِّئَةٌ. رواه الطبراني
বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি প্ৰস্ৰাব-পায়খানার সময় কিবলাকে সামনে বা পিছনে না রাখবে, তার জন্য একটি নেকী লেখা হবে এবং তার একটি পাপ মোচন করা হবে।"(হাদীছটি বর্ণনা করেছেন ত্বাবরানী) হাফেয মুনযেরী বলেন, খোলা মাঠে কিবলাকে সামনে বা পিছনে রেখে পেশাব-পায়খানা করার প্রতি নিষেধাজ্ঞা অসংখ্য প্ৰসিদ্ধ হাদীছে বর্ণিত হয়েছে। হাদীছগুলো অধিক প্ৰসিদ্ধ হওয়ার কারণে এবং তা সাধারণ নিষিদ্ধ বিষয় হওয়ার কারণে এখানে উল্লেখ করা হল না। (আল্লাহই সকল বিষয়ে সঠিক জ্ঞান রাখেন)
৪/২. অধ্যায়ঃ
পানি, গোসলের স্থান ও গর্তে পেশাব করার ব্যাপারে ভীতি প্ৰদৰ্শনঃ
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৫২
(صحيح) عن جَابرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُ نَهَى عَنْ أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ . رواه مسلم وابن ماجه والنسائي
বর্ণনাকারী জাবের (রাঃ)
তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্থীর পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। (মুসলিম, ইবনে মাজাহ ও নাসাঈ হাদীছটি বর্ণনা করেছেন)
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৫৩
(صحيح) وَعَنْ بكر بن ماعز قال سَمِعْتُ عبد الله بن يزيد يحدث عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لا ينقع بول في طست في البيت فإِنَّ الْمَلائِكَةَ لا تَدْخُلُ بَيْتًا فِيهِ بَوْل مُنْتَقَع ولا تَبُولَنَّ في مغتسلك. رواه الطبراني والحاكم وقال صحيح الإسناد
বর্ণনাকারী বাকর ইবনে মায়েয
আমি শুনেছি আবদুল্লাহ বিন ইয়াযিদ (রাঃ) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে হাদীছ বর্ণনা করেন। তিনি বলেনঃ “ঘরের মধ্যে কোন পাত্রে পেশাব জমা রাখা উচিৎ নয়। কেননা যে ঘরে পেশাবা জমা থাকে সে ঘরে (রহমতের) ফেরেশতা প্রবেশ করে না। আর তোমরা গোসলখানায় কখনই পেশাব করবে না।” (হাদীছটি বর্ণনা করেছেন ত্বাবরানী ও হাকেম। হাকেম বলেন হাদীছটির সনদ সহীহ) [১]
[১] শায়খ আলবানী বলেন, বিভিন্ন নুসখা অনুসন্ধান করে আমি হাদীছটি হাকেমের মুস্তাদরাক গ্রন্থে পাইনি।
সহিহ তারগিব ওয়াত তাহরিব
হাদিস নং ১৫৪
(صحيح) وَعَنْ حميد بن عبد الرحمن قال لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ أَوْ يَبُولَ فِي مُغْتَسَلِهِ. رواه أبو داود والنسائي
বর্ণনাকারী হুমায়দ বিন আবদুর রহমান
আমি এমন একজন লোকের সাথে সাক্ষাত করেছি যিনি নবী (সাঃ)এর সাহাবী ছিলেন, যেমন ছিলেন আবু হুরায়রা (রাঃ)। তিনি বলেছেন, “আমাদেরকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতিদিন চুল আঁচড়াতে বা গোসল খানায় পেশাব করতে নিষেধ করেছেন।” (আবু দাউদ ও নাসাঈ হাদীছটি বর্ণনা করেছেন)